1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৭ আগস্ট ২০২৩

রাজশাহী মহানগরীর ফিরোজাবাদ (বিমানচত্বর) নিবাসী, রাজশাহী সিটি কর্পোরেশনে হিসাব বিভাগের হিসাব সহকারী আজগর আলী মারুফের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বাদ আসর ফিরোজাবাদের হাজী কসিমুদ্দিন ঈদগাহে  মরহুম মোহাম্মদ আলীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমের মরহেদে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজ রবিবার (২৭ আগস্ট) ভোর আনুমানিক ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট