1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে এক বিক্ষোভ মানববন্ধন পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিনিয়ত বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে বাজারব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

দাম কমানোর দাবি বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ, তেল ও গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট