1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের মৃত্যু স্বরণে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও নুরুজ্জামানের সঞ্চালনায় ৯ম মৃত্যু বার্ষিকীতে স্নৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য- আমানুল হক আমান, আসলাম আলী, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম ।

এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার,দোয়েল মোল্লা,জহুরুল ইসলাম প্রমুখ।

২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। জীবনদ্দশায় জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বহু কবিতা ও উপন্যাস লিখেছেন।

উল্লেখ্য,প্রয়াত সাংবাদিক আলী মুহাম্মদ হাশেম, ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি । তার পিতা কফিল উদ্দীনের তিন ছেলের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট