1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

বাঘা উপজেলার চাঁনপুর গ্রামে চোর সন্দেহে দু’জনকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………………..

চোর সন্দেহে দু’জনকে বাড়ি থেকে তুলে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজন হলো- বাঘা উপজেলার চাঁনপুর গ্রামের রায়হান আলী ও লালপুর উপজেলার কচুয়া গ্রামের সুমন আলী। সোমবার (০৪-১২-২০২৩) বিকালে এই ঘটনা ঘটে। পরে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়,গত রোববার (৩ডিসেম্বর) রাতে দুড়দুড়িয়া রিপন আলী নামের একজনের ব্যাটারি চালিত ৩ চাকার উলকা গাড়ি চুরি হয়ে যায়। পরে খোঁজ না পেয়ে সন্দেহজনকভাবে ওই দু’জনকে ধরে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়। রিপর আলী লালপুরের দুড়দুড়িয়া গ্রামের বাসিন্দা।

রায়হান জানান, বাঘা উপজেলার খানপুর গ্রামের তার বড় বোনের বাড়ি থেকে ধরে নিয়ে এসে প্রথমে সরেরহাট-দুড়দুড়িয়া মিষ্টারের মোড়ে,পরে রিপনের ঘরের মধ্যে আটকায়ে পেটানো হয়। তারা উলকা গাড়ি চুরি সাথে জড়িত নন বলে দাবি করেছেন। বিষয়টি জানার পর স্থানীয় এক সাংবাদিক সেখানে গিয়ে ছবি তুলতে চাইলে বাঁধা দেওয়া হয়। রিপন আলীর ভাষ্য, তারা দু’জন উলকা গাড়ি চুরি করেছে বলে কয়েকজনের মাধ্যমে জানতে পারেন। সেই সন্দেহে স্বীকারের জন্য তাদের ধরে আনা হয়েছিল। তবে কারা মারধর করেছে, তা জানাতে চাননি। এর আগে চুরির বিষয়ে, লালপুর থানায় জিডি করেছেন বলে জানান।

লালপুর থানার পরিদর্শক( ওসি) উজ্জল হোসেন জানান, বিষয়টি জানার পর একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মারপিটের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট