# বাঘা (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ এসকাফ (ESkuf) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। মঙ্গলবার( ১২ আগস্ট ২০২৬ )রাত সাড়ে ১২টায় উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাঘা থানার আড়পাড়া হিন্দুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোঃ সাজদার রহমান (৪৩) ও একই এলাকার নতুনপাড়া গ্রামের তছিকুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (১৯)।
বাঘা থানার এসআই নিরস্ত্র প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালসার এন১৬০ সিসি (N160cc) মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের ওপর রাখা সাদা বস্তার ভেতর কাগজের কার্টুন থেকে ১৫০ বোতল এসকাফ( ESkuf) সিরাপ উদ্ধার করা হয়।
এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর