
বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজার দিয়েছেন মাজার পরিচালনা কমিটি। বৃহসপতিবার(০৫-০৩-২০২৬) দুপুর ২টায় মাজার প্রাঙ্গনে ডাক অনুষ্ঠিত হয়। মাজার পরিচালনা কমিটি উন্মুক্ত ডাকের আয়োজন করেন। ১০ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ গ্রহন করেন ৭৫ জন। এর মধ্যে একজন নারিও ছিল। সবোর্চ্চ ডাককারি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম(সিরিয়াল নম্বর -৩২)কে ১২ লাখ ৭০ হাজার টাকায় ১৪ দিনের মেলার জন্য ওয়াকফ ্ এষ্টটের মাঠ ইজারা প্রদান করেন মাজার পরিচালনা কমিটি। দ্বিতীয় ডাককারি রবিউল ইসলাম-১২লাখ ৬৫ হাজার টাকা ,তৃতীয় ডাককারি মিজানুর রহমান সুমন-১২ লাখ ৬০ হাজার টাকা। গত বছর ১২ লাখ টাকায় একই মাঠ ইজারা নিয়েছিলেন শফিকুল ইসলাম। ৮লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন ৬৮ জন। মেলার অনুমতি ছিল ৭দিন। এবার অনুমতি মিলেছে ১৪ দিন।
১৯ শর্তে মাঠ ইজারা দিয়েছেন মাজার পরিচালনা কমিটি। অন্যতম শর্তগুলোর মধ্যে- ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান, আইনশৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, যাত্রা, নাচ, গান,পুতুল নাচ, জুয়াখেলা, লটারি, অশ্লিল সিডি, অসামাজিক কার্যক্রম, মেলায় আগত ব্যবসায়ীদের কাছে ১শত টাকা ফুট (দের্ঘ্য-প্রস্থের গড়) হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকরা ৫টাকার বেশি খাজনা আদায় না করা। গত বছরের আগের বছর ২৭ লাখ ৪০ হাজার টাকায় ইজারা নিয়েছিলেন সবোর্চ্চ ডাককারি পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন। ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিল ২০ জন। মেলার অনুমতি ছিল ১৪ দিন।
এবার ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি, সদস্য সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (মোতয়াল্লী),সদস্য-অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম,মোখলেছুর রহমান, কামাল হোসেন, তফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সুরুজ্জামান, সালে আহমেদ সালাম সহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়রা।
অভিযোগ রয়েছে,শর্ত ভঙ্গ হলেও কোন পদক্ষেপ নেননা কর্তৃপক্ষ। ইজারাদার শফিকুল ইসলাম বলেন,শর্ত মেনেই ইজারা নিয়েছেন। শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রাখবেন বলে জানান। জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলা সদরে প্রতিবছর ঈদুল ফিতরের ঈদে মেলা অনুষ্ঠিত হয়। মেলার জন্য মাঠ ইজারা দেন মাজার পরিচালনা কমিটি। বিধি মোতাবেক আয়কর এর অংশ পান বাঘা পৌরসভা।
মাজার কমিটির সদস্য সচিব ও ওযাকফ্ এস্টেটের মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রায় ৫০০ বছর ধরে ধর্মীয় আদর্শের দিক-নির্দেশনার মহৎ পুরুষ আব্বাসীয় বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার পুত্র হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহঃ) ওফাত দিবস উপলক্ষে প্রতিবছর আরবি শাওয়াল মাসের ৩ তারিখে ওরস অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা। মাজার পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
সহসভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন বিষয়টিও শর্তের তালিকায় রয়েছে। শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।#