বিশেষ প্রতিনিধি...........................................................
বাঘায় মাদক ব্যবসায়ী শামীম আহম্মদকে ৪৮ গ্রাম হেরোইন ও ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রাজশাহীর র্যাব-৫। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে বাঘা থানায় মামলা করা হয়েছে ।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে শামীম আহম্মেদ পেশাদার মাদক ব্যবসায়ী বলে উল্লেখ রয়েছে। জব্দ করা হেরোইন ও ইয়াবা বিক্রির জন্য তার হেফাজতে রেখেছিল।
অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পঠানো হযেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর