1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

বাঘায় স্কুল ভবন উদ্বোধন, দেশের উন্নয়নধারা আগামীতেও অব্যাহত থাকবে- এমপি শাহ্রিয়ার আলম

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………

শিক্ষাসহ দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে মন্তব্য করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হতে না পারলে এসব বিল্ডিং বানিয়ে লাভ কি। শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের উন্নয়নে কাজ করলে আলোয় আলোকিত হবে বাংলাদেশ। বর্তমান সরকার দেশের ও জনগণের উন্নয়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এলাকার সুবিধাভুগিদের কেউ সরকারিভাবে না পেলেও নিজের অর্থায়নে তাদের সহযোগিতা করেছি। শনিবার(২৪-ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাঘা উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থতলা ভীতবিশিষ্ট দ্বিতীয়তলা নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন শাহরিয়ার আলম এমপি।

সকলের জনপ্রতিনিধি হিসেবে দুর্নীতি মুক্ত নিরপেক্ষ সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়নধারা আগামীতেও অব্যাহত থাকবে। টেন্ডারে উল্লেখিত কোয়ালিটি মোতাবেক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলীয় পদ ব্যবহার করে কেউ যেন নিজে সম্পদ গড়ে তুলতে না পারে সে দিকেও নজর রাখা হবে। ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রত্যাখান করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। প্রধান শিক্ষক আঃ হাঃ মোঃ ককিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম প্রমুখ ।

উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুমা খাতুন , আ’লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। এর আগে ও পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আরো দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন করেন এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম এলাকায় র্ফিরে এসব কাজের উদ্বোধন করেন তিনি। ##

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট