1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শিক্ষকদের রুমে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবি, স্বারকলিপি প্রদান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান

বাঘায় শিক্ষকদের রুমে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবি, স্বারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাজুবাঘা ইউনিয়নের অর্ন্তগত জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম রবির পদত্যাগের দাবিতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারকলিপি প্রদান করেন। রোববার (২৫ আগষ্ঠ) এই ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনীর সদস্য ও বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত ও অবরুদ্ধ শিক্ষককে মুক্ত করেন।

এ বিষয়ে জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আবদুল মজিদ বলেন, রোববার সকাল ১০টার দিকে এ্যাসেমলি শেষ হয়। শিক্ষকরা যার যার মতো ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা সকল ক্লাসরুম থেকে বের হয়ে শিক্ষকদের রুমে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে। আমরা নিরুপায় হয়ে পড়ি। কোন উপায় না পেয়ে বাঘা থানাকে অবগত করা হয়। ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করে শিক্ষকদের অবরুদ্ধ থেকে মুক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আমার কাছে একটি স্বারকলিপি দিয়েছে। বিষয়টি শিক্ষা কর্তকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট