বিশেষ প্রতিনিধি: আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত মোকাদ্দেস আলী বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।
পুলিশ জানায়,গত জুন মাসে বাউসা ইউনিয়নে ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মোকাদ্দেস ওই মামলার এজাহার নামীয় আসামী। বেআইনিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার তদন্থাতকারী অফিসার সহকারী পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান,শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর