বিশেষ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর স্মরণে বাঘায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর জীবন, কর্ম ও দেশ প্রেমের কথা স্মরণ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় বাঘা উপজেলা কমান্ড এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমান্ড এর আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিস্ট শিল্পপতি,সমাজ সেবক,বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মামুন হোসেন,বাঘা উপজেলা কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, উপজেলা কমান্ড এর সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টার, বাঘা প্রেস ক্লাব এর আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা বেছার আলী,বীর মুক্তিযোদ্ধা আরজেদ মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী,বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর