
বিশেষ প্রতিনিধি: "Be a hand washing Hero - হাত ধোয়ার নায়ক হোন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘা-এর যৌথ উদ্যোগে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক নিয়মে হাত ধোয়া শুধু একটি সাধারণ অভ্যাস নয়, বরং এটি রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকরী মাধ্যম। বিশেষ করে ডায়রিয়া, চর্মরোগ ও কলেরাসহ বিভিন্ন পানিবাহিত মারাত্মক রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরে এ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক ধাপসমূহ হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
আব্দুল মমিন (সহকারী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য)
মামুনুর রহমান (উপজেলা শিক্ষা অফিসার)
মোহাম্মদ আলী দেওয়ান (প্রধান শিক্ষক, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়)
আব্দুল লতিফ মিঞা (আহ্বায়ক, বাঘা প্রেস ক্লাব)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্টসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর