
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিক-নির্দেশনায় শুক্রবার রাত ও শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানে ২১ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজিব মিয়া (২৫) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে চুরি ও নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন:
বাবু (২৪): বাঘা পৌরসভার কলিগ্রামের আজিজুল সরকারের ছেলে (চুরি মামলা)।
রাসেল (২৮): নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে (চুরি মামলা)।
মিজান (৩৫): আলাইপুর মহাজনপাড়ার খাকসার আলীর ছেলে (নিয়মিত মামলার এজাহারনামীয় প্রধান আসামি)।
অভিযানের বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর