1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

বাঘায় তারেক রহমানের পক্ষে বন্যায় আক্রান্তদের মিঠুর খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলায় বন্যায় আক্রান্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি বিতরণ করেছেন, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম,আশরাফপুর ও চকরাজাপুর ইউনিয়নের করালিনওসারা, নিচ পলাশি, পলাশি ফতেপুর,কালিদাসখালীসহ ৪’শত পরিবারে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। মিঠুর অনুপস্থিতিতে তার পিতা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্যায় আক্রান্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তারা বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নেন তারা। যুবদল নেতা সজন বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে জনকল্যানে কাজ করে গেছেন। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হরণ করেছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা বিএনপির । মিঠুর পিতা হায়দার আলী বলেন, তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে আমার ছেলে মিঠু বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের ব্যবস্থা করেছে। আগামীতেও সে যেন মানুষের কল্যানে কাজ করতে পারেন। আপনারা বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও আমার ছেলের জন্য দোয়া করবেন।

খাদ্য সামগ্রী পাওয়া করালি নওশারা গ্রামের সপুদা বেওয়া শাহানুর খাতুন বলেন, বন্যার কারণে কষ্টে দিন কাটাচ্ছিলাম। পানি কমলেও তাদের দুর্ভোগ কমেনি । কেউ তাদের খোঁজ নেয়নি। এমন সময় মিঠু তাদের পাশে দাঁড়িয়েছেন ।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাজু বাঘা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, মিঠুর চাচা ফরিদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুঠোফোনে মিঠুর সাথে যোগাযোগ করলে বলেন,শুধু মনোনয়ন পাবার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকান্ডে পাশে ছিলাম।

এছাড়াও তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে। আমি দল থেকে মনোয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবেন ,দলের একজন কর্র্মী হিসেবে তার হয়ে কাজ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট