বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫-০৩-২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম। গীতা পাঠ করেন সহকারি শিক্ষক পরিমল চন্দ্র। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।
মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঘা উপজেলা কমান্ডের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,শিক্ষক-শিক্ষার্থীগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর