বাঘা (রাজশাহী) প্রতিনিধি...............................................................
রাজশাহীর বাঘা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন, আড়ানী কাশেমী সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় আড়ানী চকসিংগা কাশেমুল উলুম কওমি মাদ্রাসা মাঠে সংগঠনের অর্থায়নে ৩০ জনের মাঝে এই কম্বল বিতরণ করেন।
উপস্থিত ছিলেন আড়ানী কাশেমী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও কাশেমুল উলুম কওমি মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও আড়ানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা আবদুর রশিদ আহম্মেদ, হাফেজ মাওলানা বুলবুল আহম্মেদ, মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন প্রমুখ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর