1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

বাঘায় একই দিনে শাহরিয়ার আলমের বাসা ও ট্রেনিং সেন্টারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায়,সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের আড়ানী পৌর সভার চক সিংগা গ্ৰামের বাসভবনে ও বাঘা পৌর সভার চকছাতারি এলাকায় বিজিএমইএ ট্রেনিং সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ,অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্ৰামের বাড়িতে ও সাড়ে ১২টায় বাঘা পৌর সভার চকছাতারি এলাকায় বিজিএমইএ ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটে। শাহরিয়ার আলম এর বাড়ির কেআরটেকার জসিম উদ্দিন জানান, বেলা ১২ দিকে এক দেড়শ বিক্ষুব্ধ লোক এসে বাড়ির সামনে জড় হয়। কারো মাথায় হিলমেট , মুখে মাক্স পরিহিত ছিল। তারা প্রথমে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়।

জানা যায়, আড়ানীর ঘটনার আধঘন্টা পরে বাঘা পৌরসভার চক ছাতারি বিজিএমইএ ট্রেনিং সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন বাসা বাড়ি ও অফিস থেকে ইলেকট্রনিক্স সামগ্রী কেউ কেউ হাতে করে নিয়ে গেছেন। গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান শাহরিয়ার আলম। বাসায় কেয়ার টেকার থাকলেও অফিস ছিল তালা বন্ধ।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান,খবর পেয়ে তার টিম একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে । তিনি জানান,আগুন ছড়িয়ে পড়ে চারতলা ভবনের অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি। তবে ছাতারি এলাকার ট্রেনিং সেন্টারে আগুন ধরিয়ে দেওয়ার কথা জানতেন না। আত্মগোপনে থাকা শাহরিয়ার আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাসার পাশের কোন লোক জনও মুখ খুলে কথা বলতে রাজি হননি। তবে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন যে ভাবে করছে, সেই রকম হতে পারে বলে ধারণা তাদের।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সারাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে আগুন দেওয়া হয়েছে, এখানেও সেভাবেই দিয়েছে । এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট