# মোঃ ইকরামুল হক রাজিব, স্পেশাল ক্রাইম রিপোর্টার.............................................
বাগেরহাট রামপালে আবার ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. হানিফা শেখ (২২) নামের এক যুবক। গত ৮ দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে শনিবার (৪ মে) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলা গামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক, বাইসাইকেল আরোহী হানিফাকে চাপা দেয়। এ সময় ভিকটিমের মাথা ট্রাকের চাকা পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।
রামপাল থানার ওসি সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর