1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

বাগেরহাট মোংলায় বলাৎকারের অভিযোগে থানায় মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃইকরামুল হক রাজীব, ক্রাইম রিপোর্টার, বাগেরহাট………………………

বাগেরহাট মোংলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেছেন। মামলার আগেই পালিয়ে যায় আউয়াল সরদার। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।

তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।

লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও পারিবারিক সিদ্ধান্তে আউয়াল সরদারের শাস্তির দাবিতে গত রোববার রাতে ওই শিশুর বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান ভুক্তভোগী পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট