# মোঃ ইকরামুল হক রাজিব, স্পেশাল ক্রাইম রিপোর্টার...................................................
বাগেরহাটে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ,অর্ধ লক্ষাধিক টাকা মূল্য মানের জাল টাকার নোট ও দুটি মোবাইলসহ ২ জন কারবারীকে আটক করা হয়েছে। শনিবার (৪মে) রাতে বাগেরহাটের কাড়াপাড়ার নোনাডাঙ্গা এলাকার দশগম্বুজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা ,বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার হামছাপুর এলাকার মাসুম বিল্লাহ ও সাতক্ষীরার শ্যামনগর থানার ঝাপা এলাকার উত্তম গাইন। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ অভিযানে দুই জাল নোট কারবারীকে আটক করে। তাদের কাজ থেকে ৫০০ ও ১০০ টাকা মূল্য মানের মোট ৫২ হাজার ৮শত টাকার জাল নোট ও দুটি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদেরকে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর