1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

বাগমারার গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে…………………………………………

রাজশাহীর পশ্চিম বাগমারার প্রাণকেন্দ্র হাট গাঙ্গোপাড়া এলাকায় অবস্থিত গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কৃত নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল তারই ধারাবাহিকতায় আজ ৭ই ফেব্রুয়ারি, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান এবং বার্ষিক প্রীতিভোজের আয়োজন করা হয়। গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ রিয়াজ উদ্দিন, কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জব্বার, সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সামাদ সহ আরো অনেক অতিথিবর্গ। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় অত্যান্ত সুচারুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বলেন, বর্তমান সরকার নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করার প্রক্রিয়া হাতে নিয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্যের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের তথ্য নির্ভর এবং তথ্যের পরিপূর্ণতা অর্জন সহ স্মার্ট শিক্ষার্থী হিসেবে ভবিষ্যৎ কে আরো উন্নত এবং সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের স্মার্ট হওয়ার প্রতি আহ্বান ব্যক্ত করেন। প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট