1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

বাগমারার এমপি পত্নী শায়লা’র ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধি………………………………………………………..

ঈদবস্ত্র বোঝায় ট্রাক নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের পত্নী ও তাহেরপুর পৌর মেয়র খন্দকার শায়লা পারভিন কুস্তুরি। শুক্রবার সকাল ১০টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নে যাত্রাগাছি, বেলা ১১টা’য় দ্বীপপুর ইউনিয়নে দ্বীপপুর উচ্চ বিদ্যালয় ও বিকাল ৩টা’য় বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে ।

শাড়ি বিতরণ কালে এমপিপত্নী ও পৌর মেয়র খন্দকার শায়লা পারভিন বলেন,ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই এমপি সাহেব পক্ষ থেকে এই প্রয়াস।বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে ঈদ উপহার বিরতণ করা হচ্ছে। এ সময় তিনি বাগমারাবাসীর সুখে দুঃখে পাশে থেকে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, রহুল আমিন, মাহাবুর, ফুলছার, মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবান বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ মেম্বার সদস্যগনসহ  বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট