1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

 বাগমারায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল সাড়ে এগারো’টায় বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন শ্রেণির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সামা।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি শামসুদ্দিন কারিগর, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দল বাগমারা উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মো ইমরান হোসেন, আউচপাড়া ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলমগীর (আলম) , ছাত্রদল নেতা ফিরোজুল ইসলাম অমি, সেলিম রেজা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা জায়গায় ১ লক্ষ ফলদ ও বনজ বৃক্ষ রোপণের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছি। আর অল্প কিছু বৃক্ষরোপণ করলে আমরা আমাদের টার্গেট ফিলআপ করতে পারবো। আমরা বাগমারাকে সবুজ বাগমারায় রূপান্তরিত করতে চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট