1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

বাগমারায় নরসিংহপুর ফাযিল মাদ্রাসায় বিদায়-বরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসায় ২০২৪ সালে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ এস.এম আমিনুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন অত্র মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসায় উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মহসিন আলী, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হামিদ, নরসিংহপুর বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, নরসিংহপুর বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার প্রমুখ। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মাওলানা মোস্তাফিজুর রহমান। দাখিল, আলিম এবং ফাযিল মিলে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট