1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তিত্ব - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তিত্ব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২৪ পাচ্ছেন ১০ গুণী ব্যক্তিত্ব।

বাংলা একাডেমি সূত্র জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার কমিটি-২০২৪ এর সিদ্ধান্তক্রমে আজ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ অনুমোদন করা হয়।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর জন্য প্রাপ্তরা হলেন-

কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট