1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম ববি শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম ববি শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ববি প্রতিনিধি…………………..

বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করে।

 

এর  আগে ১০ই আগস্ট উক্ত কমিটির সভাপতি হিসেবে আইন বিভাগের  শিক্ষার্থী সিফাত জামান মেঘলা ও সাধারণ সম্পাদক হিসেবে  সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরুল্লাহ ইসলাম রাব্বির নাম ঘোষণা করা হয়।

 

উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাসুম মাহামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক  নাজমুজ সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক  সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক ফারহানা আফসার মৌরী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, উপ দপ্তর সম্পাদক আবদুল্লাহ রাফি,প্রশিক্ষন সম্পাদক মো জাহিদুল ইসলাম সাহিত্য, পাঠাগার বিষয়ক সম্পাদক সুস্মিতা দত্ত অথৈ, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারিয়া জাহান ।

 

সদ্য সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে সৃজনশীলতা ও দক্ষতার সাথে বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরামের ববি শাখা এগিয়ে যাবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল লেখকদের জন্য তরুণ কলাম লেখক ফোরামের কাজ অব্যহত থাকুক।

 

নবগঠিত কমিটির সভাপতি সিফাত জামান মেঘলা বলেন , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম  তরুণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে  গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন।

 

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট