নিজস্ব প্রতিবেদক: মোঃ সাদিকুর রহমান-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে। এ দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, জেলার ক্রিকেট উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সবশেষে তিনি বলেন— “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর