1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

 বাংলাদেশে রেলপথ দুর্ঘটনায় ৭ মাসে নিহত ১শ’ ৭৮, আহত ১হা: ১শ’ ৭০ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ ………………..

চলতি বছরে রেলপথে ১ হাজার ৫২টি দুর্ঘটনায়, নিহত হয়েছেন ১শ’ ৭৮ জন এবং আহত ১ হাজার ১শ’ ৭০ জন। যার অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে গেট কিপারদের দায়িত্বে অবহেলার কারণে। এ তথ্য দিয়েছেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা।শনিবার (৩০ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেভ দ্য রোড এই তথ্য জানায়।

 

২৪টি জাতীয় দৈনিক, ১৮টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২২টি নিউজ পোর্টাল এবং সারাদেশে সেভ দ্য রোডের বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবীদের কাছ থেকে এই তথ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, অপরাধ-দুর্নীতির কারণে রেলের ২ হাজার ৮শ’ ৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। অবৈধ ১ হাজার ৩শ’ ৬১টি। অর্থাৎ, প্রায় ৪৮ শতাংশ অবৈধ। উদ্বেগের বিষয় হচ্ছে ৩৩টি ক্রসিং কে বা কারা ব্যবহার করছে, তা কেউ জানে না। এছাড়া বৈধ লেভেল ক্রসিংগুলোর মধ্যে ৬শ’ ৩২টিতে গেটকিপার নেই। অবৈধ লেভেল ক্রসিংগুলোয় যেমন গেটকিপার নেই, নেই কোনো সুরক্ষা সরঞ্জামও।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬টি, আহত হয়েছে ৫২ জন, নিহত হয়েছেন ১৪ জন, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৪১টি, আহত হয়েছে ১শ’ ১১ জন, নিহত হয়েছে ২৭ জন, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২শ’ ২২টি, আহত হয়েছে ১শ’ ৮৬ জন, নিহত হয়েছে ৩১ জন, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১শ’ ১২টি, আহত হয়েছে ১শ’ ৬৬ জন, নিহত হয়েছে ৪২ জন; মে মাসে আহত ২শ’ ২১ জন, নিহত হয়েছে ২৩ জন; দুর্ঘটনা ঘটেছে ২শ’ ১২টি, জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১শ’ ৯৭টি; আহত হয়েছে ১শ’ ৭২ জন, নিহত হয়েছে ১৭ জন এবং জুলাই মাসে দুর্ঘটনা ঘটেছে ১শ’ ৪২টি, ঈদুল আজহার ঈদযাত্রাসহ বিভিন্ন ঘটনায় আহত হয়েছে ২শ’ ৩২ জন, নিহত হয়েছে ২৪ জন। সব শেষ চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়ায় নির্মম রেলপথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট