1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ববিসাসের নতুন কমিটি, সভাপতি ওবায়দুর সম্পাদক সাব্বির  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

ববিসাসের নতুন কমিটি, সভাপতি ওবায়দুর সম্পাদক সাব্বির 

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি …………………………..

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে একুশে টেলিভিশন (অনলাইন) ও বাংলাদেশ পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুর রহমান সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৪ ভোটারের মধ্যে ২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

 

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-সোহেল রানা ( ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক- ইমরুল কায়েস ( ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদক- মাসুম মাহমুদ (শেয়ার বিজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক – ইমদাদুল ইসলাম ( দৈনিক আমার সংবাদ) , কোষাধ্যক্ষ- জাকির হোসেন ( ক্যাম্পাস লাইভ ২৪) এবং কার্যনির্বাহী সদস্য-১ শহীদুল ইসলাম ( নিউজ গার্ডিয়ান), কার্যনির্বাহী সদস্য-২ সিদ্দিকুর রহমান ( প্রভাত বার্তা), কার্যনির্বাহী সদস্য-৩ মোঃ জাহিদ হোসেন ( দৈনিক মতবাদ), কার্যনির্বাহী সদস্য – ৪ আসিব হাসান ( বাংলাদেশ বার্তা)।

 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার নবীর হোসেন ও আবু বকর সিদ্দিক শোয়েব। এবং নির্বাচনে শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সিটিএসবি, এনএসআই ও পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট