প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৩:৩৬ পি.এম
বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায় ছয়জনের মৃত্যু

# বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ রংপুরে বদরগঞ্জে গত ২৪ঘন্টায় পৃথক স্হান থেকে ছয় জনের মৃত্যু খবর পাওয়া গেছে।রবিবার বদরগঞ্জ উপজেলার নাঈম ইসলাম(১৫)নামে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে। নাঈম দামোদরপুর ইউনিয়নের উত্তর মোকসেদপুর ধাপপাড়াগ্রামের আব্দুল হান্নানের ছেলে।এছাড়াও হৃদয়বাবু(২৯)নামে ঘরের ছাদের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়েএক যুবকের মৃত্যু হয়েছে।দামোদরপুর ইউনিয়ন গোপালপুর ডাঙ্গাপাড়া এলাকায় এঘটনা ঘটে।
ঐ দিনে কুতুবপুর ইউনিয়ন নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পারভীন(১৯) নামে এক গৃহবুধু মৃত্যু হয়েছে। সোমবার (২৯- জুন) রাধানগর ইউনিয়ন দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে ফেরদৌস আলী(২০) নামে ব্রজ পাতে মৃত্যু হয়েছে।
সে বৃষ্টির সময় একটি চালা ঘরের নিচে বসে মুঠোফোন টিপছিলেন।পৌর শহরের শাহা পুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয়(১৭) নামে এক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়ন পশ্চিম খাগড়াবন্দ গ্রামে জমিতে গরু নিয়ে যাওয়ার সময় জাহিদুল ইসলাম(৫০) একজনের মৃত্যু হয়।জাহিদুল তিন সন্তানের জনক ছিলেন।ঘটনাস্হলে পুলিশ ও পরিবার মৃত্যুর কারন জানতে পারেনি।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, তিনজনের লাশ পরিবার অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।বাকি তিনজনে লাশ মধ্যে দুজন লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজন পাঠানোর প্রক্রিয়া চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর