1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

বদরগঞ্জে নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। গ্রেফতার লিয়াকত উল্লাহ গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার (২নভেম্বর) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোতে শিক্ষিকা গুরুতর আহত হলে তার চিৎকার করেন। পরে তাকে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বদরগঞ্জ থানায় এসে অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে গ্রেফতার করেছে আমার জানা নেই জেনে বলতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের বিষয় আমার জানা নেই। আমি বাইরে ছিলাম।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট