1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

বদরগঞ্জে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রবিবার (১৭ আগষ্ট ) রংপুরের বদরগঞ্জের বাবা মায়ের দোয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউজে ত্রৈমাসিক  সভা  অনুষ্ঠিত হয়। ডেমক্রেসিওয়াচ  এর ‘জেন্ডারসমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসাবে জিএফএ ‘র কারিগরি সহায়তায় ও কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাস এর আর্থিক সহযোগিতায়  প্রকল্পটি রংপুরের মিঠাপুকুর, গংঙ্গাচড়া,বদরগঞ্জ ও  রংপুর সদরে বাস্তবায়িত হচ্ছে।ডেমক্রেসিওয়াচের তত্বাবধানে  সহযোগী সংস্থা হিসেবে রংপুরে সোসাল ইকুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সিড) কাজ করছে।

বদরগঞ্জের  নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক  সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও নাগরিক প্লাটফর্মের যুগ্ন আহবায়ক মন্জিলা খাতুন ও  মাহফুজার রহমানের যৌথ সঞ্চালনায় সভায়  বদরগঞ্জ নাগরিক প্লাটফর্ম  পরিচালন নির্দেশিকার উপর  আলোচনা করা হয়।

ডেমক্রেসিওয়াচের শামীমা আক্তার বলেন, গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে সকল জনগোষ্ঠীর ক্ষমমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজ উন্নয়নে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামনে আগানো সম্ভব নয়।

ডেমক্রসিওয়াচের সিনিয়র প্রোগ্রাম অফিসার রাখী গোপাল দেবনাথ বলেন মানবিক  রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ  সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করাই হলো নাগরিক প্লাটফর্মের  গঠনের মূল উদ্দেশ্য। তিনি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান ।

সভায় আরো উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচের  ফেসিং প্রকল্পের ফিন্যান্স  কোঅর্ডিনেটর মামুনুর রশিদ,  এফসি রন্জিতা রানী রায়, গণমাধ্যম কর্মী শ্যামল লৌহানী,সাবেক সমাজসেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী মোস্তাফিজার রহমান  ,ইউপি সদস্য শাহনাজ বেগম, সিতুয়া কুমার সহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

উপস্থিত সদস্যরা বলেন স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের  প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ও সংগঠিতভাবে কাজ করতে হবে। নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভূক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠন সমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান প্রদান ও সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা এ প্রকল্পের  লক্ষ্য। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট