1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরীর ক্যাম্প ফায়ার ও সমাপনী

বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। মামুন ইসলামের বাড়ি উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মালচন্ডী এলাকায় এবং আকাব্বর খানের বাড়ি দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায়।

স্থানীয়রা জানান, দুপুরে জমির পাটকাটার কাজ করার সময় ভারি বর্ষণের সঙ্গে বজ্রপাত হলে আহত হন মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আকাব্বর খান। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বজ্রপাতে ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট