1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি ডাঃ আব্দুল বারী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাগমারা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী।

প্রধান অতিথি ডাঃ আব্দুল বারী বলেন, “গত বছর এই দিনে ফ্যাসিবাদের পতন হয়েছিল। এক বছর পার হলেও বৈষম্যের অবসান ঘটেনি। এখনও চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, খুন ও ধর্ষণ হচ্ছে। যারা এসব করছে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। তাদের প্রতিহত করতে হবে।” প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “গত বছর এই দিনে ভবানীগঞ্জসহ বাগমারার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি বর্ষণ করা হয়েছিল। সেই অস্ত্রগুলো কোথায়? কেন এখনও উদ্ধার করা হলো না? দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে কোন আমানতের খেয়ানত হবে না। কেউ নির্যাতনের শিকার হবে না। প্রত্যেকে তার ন্যায্য অধিকার ঘরে বসেই পাবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, বাসুপাড়া ইউনিয়নের আমীর অধ্যাপক আতাউর রহমান, ছাত্রশিবিরের বাগমারা উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ শফিকুল ইসলাম খান, তাহেরপুরের সভাপতি মারুফ আহমেদ সহ জামায়াত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট