
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্টফোন এবং আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট বিকেল ৫টা ৫ মিনিটের দিকে লালপুর থানার মোহরকয়া গ্রামের ভাঙ্গাপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সুজন মন্ডলের বাড়ি থেকে হ্যাকিং চক্রের সদস্যদের আটক এবং উদ্ধার করা হয় আলামত।

একই দিন দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহারাজপুর ঘোষপড়া এলাকায় দ্বিতীয় অভিযান চালায় লালপুর থানা পুলিশ। সেখানে তাসকিন আহম্মেদ সুইটের (১৮) বসতঘর থেকে তাকে এবং তার সহযোগী সেলিমকে (২২) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৩০ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর