1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ চিকিৎসা নিতে কলকাতা যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

ফলোআপ চিকিৎসা নিতে কলকাতা যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………

ফলোআপ চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাচ্ছেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। আগামী ২৩ আগস্ট রাতে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর শাহ মখদুম দরগা মসজিদে তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পরিচালনা করেন মসজিদের খাদেম মো. আব্দুল মতিন। এ সময় অন্যান্যের মাঝে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, সদস্য আব্দুল আজিজ, আব্দুল হাকিম রাজা, আরিফুল ইসলাম, রায়হানুল ফেরদৌস রাসেল, এটিএন বাংলার ক্যামেরা পার্সন মো. মুরাদ, সোনার দেশের বিজ্ঞাপন প্রতিনিধি শফিকুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।

 

কলকতায় গিয়ে কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিত তরফদার ও চোখের সমস্যায় ডা. সুচেতনা মুখার্জির কাছে চিকিৎসা নেবেন সাংবাদিক সাইদুর রহমান। এরপর দেশে ফিরবেন। তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনা করেছেন বিশিষ্টজনরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট