1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: কালীগঞ্জের ইউএনও - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: কালীগঞ্জের ইউএনও সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়: অনিয়মের তদন্ত চলাকালেই গোপনে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের বর্ণাঢ্য আনন্দ উৎসব জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: কালীগঞ্জের ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, গাজীপুর: একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। তিনি বলেন, শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন:

  • মো. রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী

  • মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

  • মোহাম্মদ আতিকুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

  • মোসা. নাহিদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

  • আফরোজা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা

  • মো. আবুল হোসেন আকাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী

  • মো. সামসুজ্জামান আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট