1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

প্রশাসন মুক্ত হলো মুক্তিযোদ্ধা সংসদ, বাঘায় দায়িত্ব হস্তান্তর-গ্রহণ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ করা হয়েছে। সোমবার(২২-০৯-২০২৫) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিট এর সদ্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান(শফি)’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য- বীর মুক্তিযোদ্ধা আনছার আলীসহ মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব (প্রষান) জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৯৭২৭/২০১৭ এর ১২-০৭-২০১৭ তারিখের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্রের ১৬ (৫) ধারা মোতাবেক উপজেলা কমান্ড কাউন্সিলের পরবর্তী নির্বাচিত কাউন্সিল গঠনের পূর্ব পর্যন্ত অন্তবর্তী সময়ের জন্য উপজেলা কমান্ড কাউন্সিল এর প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা কমান্ড কাউন্সিল এর আওতাধীন আর্থিক বিষয়াদিসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর”২৫ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন স্বাক্ষরিত পত্রে বাঘা উপজেলা ইউনিট কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট এডহক অনুমোদন দিয়েছেন।

গঠিত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান(শফি), যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য- বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। বিষয়টি নিশ্চিত করেছেন উপলো নির্বাহি অফিসার শাম্মী আক্তার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট