
পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে ফলাফল পর্যালোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ফলাফল পর্যালোচনা অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশফাকুল ইসলাম আসেকিন ও সাধারণ সম্পাদক মোঃ রইচউদ্দীন।
সভায় বক্তারা পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পোরশার শিক্ষা ব্যবস্থার বর্তমান ফলাফল পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে ফলাফল পর্যালোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ফলাফল পর্যালোচনা অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশফাকুল ইসলাম আসেকিন ও সাধারণ সম্পাদক মোঃ রইচউদ্দীন।
সভায় বক্তারা পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পোরশার শিক্ষা ব্যবস্থার বর্তমান ফলাফল পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।#
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর