1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পেরুর গিরিতে বাস পড়ে গেলে দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ১৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২ 

পেরুর গিরিতে বাস পড়ে গেলে দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ১৫

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক………………………………

পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও আরো ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সাথে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।

 

খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল।

 

মেয়র বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি ভয়ঙ্করভাবে রাস্তা থেকে গড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

 

দ্রুত গতি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ রাস্তায় সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রায় পেরুর বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট