প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:৫২ পি.এম
পূর্ব শত্রুতার জের, শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রহিম জানান, হাজারবিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে পরিকল্পিতভাবে গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগটি অস্বীকার করে জহির উদ্দিন বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর