1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

পুনঃনির্বাচিত রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। শনিবার (২৪ জুন) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবন এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুনঃনির্বাচিত নগরপিতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাই না, আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকতে চাই। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কর্মসংস্থান। শিল্পায়ন সহ আরো কয়েকটি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রথম কাজ। নগরীতে ১০ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের ছেলে-মেয়েরা দক্ষ হতে পারবে, অনলাইন থেকে উপার্জন করতে পারবে। এছাড়া নার্সিং পেশার জন্য হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়ন হয়েছে। এবার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে হবে। মানুষের হাতে বাড়তি উপার্জন থাকলে তারা ভালো থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সঞ্চালনা করেন রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলাম।

এ সময় পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক হারুন উর রশীদ, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক এবিএম হাবিবুল্লাহ (ডলার) সহ অন্যান্য পরিচালকবৃন্দ, রাজশাহী রিয়েল এষ্টেট এ্যান্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি তোফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী রিয়েল এষ্টেট এ্যান্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতি, সোনামসজিদ আমদানি-রপ্তানী গ্রুপ, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপ, রাজশাহী ইটভাটা মালিক সমিতি, কম্পিউটার ব্যবসায়ী সমিতি, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট