1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

পুঠিয়ায় জবাইকৃত গাভীর পেট থেকে বাছুর , এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় গর্ভবতী গাভী জবাইয়ের পর পেট থেকে বাছুর উদ্ধারের ঘটনায় বানেশ্বর বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী জবাই করেন। জবাইয়ের কিছুক্ষণ পর গাভীর গর্ভে একটি বাছুর পাওয়া যায়। ঘটনাটি গোপন করতে সহযোগী রাজুকে দিয়ে পাশেই একটি গর্ত খুঁড়ে বাছুরটি পুঁতে ফেলার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়দের নজরে আসলে তারা রাজুকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে সে স্বীকার করে। খবর ছড়িয়ে পড়তেই বাজারে উত্তেজনা দেখা দেয় এবং বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে। স্থানীয় জনগণ দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতির বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত কসাই রিয়াজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আওয়ামী লীগ সমর্থক বলেই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যেখানে ডাক্তার পরীক্ষা করার পর গ্রাম পুলিশ সিল মেরেছে, সেখানে আমি কোনো অপরাধ করিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট