1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন

পাবনায় বিলচলন ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মাস্টার হামলার শিকার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধি :  পাবনা জেলার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসেন মাস্টার (সহকারী শিক্ষক- উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়) রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনে বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন মাস্টার হামলার শিকার হন।

পানি সেচের প্রজেক্ট নিয়ে সেনগ্রাম এলাকার কিছু লোকের সাথে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।তারই সুত্র ধরে রবিবার সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনে পাকা রাস্তার উপর জিন্নাহ, শাহাদাত, মুঞ্জিল সহ কয়েকজন যুবক মারধর করে গুরুতর আহত করে। চেয়ারম্যান আকতার হোসেন মাস্টার চিৎকার দিতে থাকে এবং স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চাটমোহর থানায় যোগাযোগ করে জানা যায় যে, গুরতর আহত আকতার হোসেন চেয়ারম্যানের পক্ষ থেকে কোন লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। কেউ কোন অভিযোগ করেনি।

অভিযুক্ত জিন্নাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আকতার চেয়ারম্যান আহত করার বিষয়ে কিছু জানিনা। পুর্ব শত্রুতার জেরে হয়তো এলাকার কেউ এ ঘটনা ঘটাতে পারে বা ঘটিয়েছে।উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন আহত হওয়ায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগন শংকিত ও বিষাদ গ্রস্থ। আইনের শাসন না থাকার মতই নাজুক পরিস্থিতিতে জন সাধারণ ভীত ও সন্তোস্ত। গুরুতর আহত আকতার হোসেন চেয়ারম্যান এর ডান পায়ের হাঁটুতে বেশ জোরেশোরে আঘাত করা হয়েছে। এলাকায় পুলিশি টহল ও নজরদারী করতে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ জনগন সুদৃষ্টি কামনা করেছেন।

পরিবেশ সম্প্রীতি ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান (আকাশ) মো. আকতার হোসেন মাস্টারের উপর ন্যাক্কার জনক হামলার জন্য ও গুরুতর আহত করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রকৃত ঘটনা সঠিক তদন্ত সাপেক্ষে অতিদ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর তাগিদ দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট