1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাথরঘাটায় দুস্থদের পাশে শিশু কিশোররা শোয়েব তাসিন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

পাথরঘাটায় দুস্থদের পাশে শিশু কিশোররা শোয়েব তাসিন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় দুস্থ মানুষদের পাশে একদল শিশু কিশোর ৷ স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন পাথরঘাটা শাখার পথচলার এক বর্ষপূর্তি উপলক্ষে এই সংগঠনের সদস্যরা অসহায় দুস্থ মানুষদের বাজার সহায়তা প্রদান করেছে।এক বর্ষপূর্তি উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার এক পর্যায়ে সংগঠনের পক্ষ হতে ৫ জন দুস্থকে বাজার সহায়তা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মো নাজমুল হুদা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মো রোকনুজ্জামান খান। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমাদুল হোসেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী সমীরণ মন্ডল, সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন এবং প্রবীণ সেচ্ছাসেবক মেহেদী সিকদার।

প্রধান অতিথি যুগ্ম সচিব খন্দকার মো নাজমুল হুদা সেলিম সংগঠনটির প্রশংসা করে বলেন, ” এই প্রোগ্রামে আমার এসে ভালো লাগছে৷ এখানের শিশু কিশোররা ছোটবেলা থেকে ভালো কাজে যুক্ত হয়েছে যেটা আমাদের দেশের জন্য ভালো সংকেত৷ এই শিশুরা ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয়ে এভাবে ভালো কাজ গুলো করলে দেশ এগিয়ে জাবে। ” সংগঠনটি পাথরঘাটার সহ-সভাপতি শোয়েব তাসিনের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো ইব্রাহিম হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিভাগের প্রধান ও পাথরঘাটা শাখার সমন্বয়ক মো সাব্বির, সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংগঠনের পাথরঘাটা শাখার কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যরা এবং শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভার শেষে অতিথিরা দুস্থদের হাতে বাজার সহায়তা তুলে দেয়। বাজার সহায়তা পেয়ে অসহায় মানুষদের মুখে খুশির হাসি দেখা যায়৷ উল্লেখ বিগত দিনে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন পাথরঘাটা শাখার সদস্যরা সুনামের সহিত সেচ্ছাসেবায় বিভিন্ন সামাজিক কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট