স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ পাকশী এনবিপিএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে গতকাল দিনব্যাপি প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে আয়োজিহত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান।

এনবিপিএম এর ব্যবস্থাপনা পরিচালক এ এফএম,হাবিবুর রহমান,এর সভাপতিত্বে এসময় অধ্যক্ষ আনজাম হোসেন ডন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও সঙ্গীত শিক্ষক মাসুদ রানাসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। স্কাউট ও গালর্স গাইডের কুচকাওয়াজ,শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, যেমন খুশি তেমন সাজো ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আকর্ষনীয় বিষয়। বিকেলে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।#

সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর