সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আওতাধীন পদ্মপুকুর ইউনিয়ন শাখার উদ্যোগে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল তিনটা হতে গড়পুকুর বাজার সংলগ্নে মাওলানা আবু দাউদ নেছারী সাহেবের সভাপতিত্বে শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা শাখার সদস্য এস এম মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম সহ ইসলাম প্রিয় দেশপ্রিয় তৌহিদী জনতা, সর্বশেষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, হযরত মাওলানা আবু দাউদ নিসারী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর