
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৭ নম্বর পাটিচরা ইউনিয়নের মল্লিকপুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাটিচরা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
পাটিচরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার ও সহসভাপতি মো. সাদেকুল বারি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটিচরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু ইউসুফ, সিনিয়র সহসভাপতি মো. আবদুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. আবু হোরাইরা (বিল্লা)-র সঞ্চালনায় টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাটিচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (পলাশ)।
এ দিন স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শকদের প্রাণবন্ত ও উৎসবমুখর উপস্থিতিতে পুরো মল্লিকপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণ এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর