
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় নওগাঁর পত্নীতলায় এক প্রশংসনীয় তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির উদ্যোগে নজিপুর-নওগাঁ সড়কের পুঁইয়া মোড় থেকে কাটাবাড়ি মোড় পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি ইউনুছার রহমান হেবজুল, ‘ভয়েস’-এর নির্বাহী পরিচালক মো. মামুনুর রেজা (স্বাধীন), ওয়াটার অ্যান্ড ক্লাইমেটের কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার, সাধারণ সম্পাদক জুয়েল আলম ও সহসাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্য আবু সাঈদ ও আনন্দ, আনসার সদস্য আবু সাঈদ, ব্যবসায়ী নাসির উদ্দীন ও সুবোধ বর্মণসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচীর গুরুত্ব তুলে ধরে আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তালগাছের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর