1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পত্নীতলা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল মকিম,নায়েবে আমীর ডা: আতাউর রহমান, নজিপুর পৌরসভার আমীর মুহাম্মদ মুফাস্সেল হক, নজিপুর পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশিদ ও আবু হেনা মোস্তফা কামাল, এবং পত্নীতলা যুব বিভাগের সভাপতি সোহেল রানা। সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তারা উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত ইউএনও রিফাত আরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে তিনি সকলের সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট